1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
যে জাতি ইতিহাস ভুলে যায়, তার অস্তিত্ব টিকে থাকেনা: সংস্কৃতি প্রতিমন্ত্রী সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় লেডি বাইকারের মৃত্যু সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন? মানিকগঞ্জে ক্ষোভ সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক সভা সম্পন্ন অনাথ শিশুদের পাশে ঈদ: চট্টগ্রাম ডিসির ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: সমস্যার কারণ ও উত্তরণের পথ চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে ২২ জ্বালানিবাহী জাহাজ ঈদুল ফিতরকে ঘিরে সম্প্রীতির বার্তা: ৩৯ নং ওয়ার্ডে সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোয়ান্টাম সেমিনার অনুষ্ঠিত

  • সময় বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৬৫৫ পঠিত

প্রেস বিজ্ঞপ্তি:

২৯ আগস্ট ২০২২, সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা “নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” এর বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক সফল শিক্ষার্থী ও সফল ক্যারিয়ার বিষয়ক বিশেষ সেমিনার “ ক্লাসে প্রথম, জীবনে প্রথম ” আয়োজিত হয়। কোয়ান্টাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেলের আহবায়ক শিক্ষা ও গবেষণা বিভাগের সহকারী অধ্যাপক জেরিন আক্তার-এর সঞ্চালনায় আলোচ্য বিষয়ে আলোকপাত করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কেন্দ্রীয় অর্গানিয়ার ইঞ্জিনিয়ার প্রাণজিত লাল শীল।

আলোচনায় তিনি মনকে নিয়ন্ত্রণের মাধ্যমে মেধাকে শতধারায় বিকশিত করার উপায় ব্যাখ্যা করেন এবং আলোকিত জাতি গঠনে মেডিটেশন ও শুদ্ধাচার চর্চার ওপর গুরুত্বারোপ করেন। “ভ্রুণ থেকে কবর পর্যন্ত” ডকুমেন্টারি এবং অ্যানিমেশন ডকুমেন্টারি “চেষ্টায় কী না হয়” প্রদর্শন করা হয়। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং কোয়ান্টাম দায়িত্বশীল ড. অবন্তী বড়ুয়া।
বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ জন অধ্যাপক সহ ১০৫ জন শিক্ষার্থী সেমিনারে অংশ নেন। সবশেষে কোয়ান্টাম দায়িত্বশীলরা বিশ্ববিদ্যালয়ের উপচার্য এবং উপ-উপাচার্যের সাথে সাক্ষাত করেন। সাক্ষাতে উপাচার্য মহোদয় কোয়ান্টাম ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট