প্রেস বিজ্ঞপ্তি ::
বন্দরনগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদস্থ ২ নম্বর গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের সুস্থ ও সচেতন জীবন গঠনের লক্ষ্যে একটি ডেন্টাল চেক-আপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও আরবি বিভাগের কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন শিশু দন্ত চিকিৎসা বিশেষজ্ঞ ডা. জাহেদুল ইসলাম, ডা. আদিবা তাবাসসুম, ডা. ফাবিহা, ডা. সিদরাতুল মুনতাহা, ডা. তিশু ধরসহ অভিজ্ঞ ডেন্টাল চিকিৎসক টিম। তাঁরা শিক্ষার্থীদের দাঁত ও মুখগহ্বরের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
কর্মসূচিতে শিক্ষার্থীদের দাঁতের সঠিক পরিচর্যা, নিয়মিত ব্রাশ করার অভ্যাস, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, অতিরিক্ত মিষ্টি ও জাঙ্ক ফুড পরিহার, নিয়মিত ডেন্টাল চেক-আপের গুরুত্ব এবং মুখের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো-অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, জুনিয়র সেকশন কো-অর্ডিনেটর নার্গিস আকতার, আতিয়া রহমানি, দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ তাহসিন, ফারিহা ফারনাজ ও রোখসানা খানম, মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।