প্রেস বিজ্ঞপ্তি :: বন্দরনগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ ২ নম্বর গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং-এর বার্ষিক সাধারণ সভা (AGM) শনিবার (১ আগস্ট) বিকেল ৩টায় নগরীর একটি কনফারেন্স হলে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. এ.টি.এম. রেজাউল করিম-এর সভাপতিত্বে এবং অধ্যক্ষ আসাদ আদিল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার সূচনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন আরবি বিভাগের কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসাইন। এরপর বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন অধ্যক্ষ কে. এম. মুস্তফা রেজাউল মনির এবং প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন পেশ করেন ম্যানেজিং কমিটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ।
অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের শিক্ষা, সহপাঠ্যক্রমিক কার্যক্রম, নৈতিক উন্নয়ন, সামাজিক কার্যক্রম এবং সাম্প্রতিক অর্জনের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়, যা উপস্থিত অতিথিদের ব্যাপকভাবে মুগ্ধ করে।
আলোচনা পর্বে বক্তব্য রাখেন স্কুল একাডেমিক কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানজারে খুরশিদ আলম, স্কুলের প্রাক্তন চেয়ারম্যান গোলাম সাইফুদ্দিন আহমদ মানিক, প্রফেসর ডা. মনসুরুল আলম, ডা. জসিম উদ্দীন, ইঞ্জিনিয়ার এহসানুল হক চৌধুরী, ডা. মনিরুল আলম, মুহাম্মদ শওকত হোসাইন, মাহমুদুল আমিন খান, প্রফেসর এম. এ. হাশেম এবং ডা. আব্দুল হালিম চৌধুরী।
বক্তারা বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ শিক্ষার্থী গড়ে তোলাই ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং-এর অন্যতম লক্ষ্য। তাঁরা শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং একটি আদর্শ শিক্ষা-পরিবেশ নিশ্চিত করতে পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মুস্তাক আহমেদ, এস. কে. এম. আনিসুদ্দৌলা, ডা. মোহাম্মদ রেজাউল করিম, ডা. আব্দুল্লাহ খান, ডা. আহমদ রহিম, স্থপতি আল নোমান মোহাম্মদ ইউনুস, ডা. সালাহউদ্দিন এম. এ. এইচ. চৌধুরী, ডা. নজরুল কাদের শিকদার, ইঞ্জিনিয়ার মতিউর রহমান, আবুল হোসেন মোল্লা, জাফরুল্লাহ চৌধুরী, নূর মোহাম্মদ, শাইখুল ইসলাম, মুহাম্মদ নাসির উদ্দিন, গোলাম ফারুক উদ্দিন, ডা. মনজুরুল কাদের চৌধুরী, ডা. সাইফুল ইসলাম টিপু চৌধুরী, ইঞ্জিনিয়ার সেকান্দার, ডা. আবু সাইদ চৌধুরী, ডা. মুহাম্মদ হাসানুজ্জামান, ডা. আব্দুর রাজ্জাক শিকদার, মিসেস মনোয়ারা আহমেদ, মিসেস নাহিদ সুলতানা, মিসেস মুরশিদা বেগম, ডা. আয়মান আব্দুল্লাহ, ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো-অর্ডিনেটর ফাহমিদা কাউনাইনসহ বিদ্যালয়ের শেয়ারহোল্ডার, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।
সভা শেষে বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও জাতি গঠনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।