প্রেস বিজ্ঞপ্তি ::
বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ ২নং গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং'র উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত সিরাত অলিম্পিয়াড, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ও সিরাতুন্নবী (সা.) মাহফিল ১০ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও আরবি বিভাগের কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত
সিরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ডাঃ এ.টি.এম রেজাউল করিম। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা ওবায়দুল্লাহ হামজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ডা. আব্দুল্লাহ খান, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির, আবুল হোসেন মোল্লা ও মুহাম্মদ নাসির উদ্দিন। প্রধান আলোচক মানবতার মহান আদর্শ মহানবী (সা.)-এর জীবনীর উপর সারগর্ভ আলোচনা পেশ করেন এবং শিক্ষার্থীদেরকে সুন্দর ও সফল জীবন গঠনে রাসূল (সা.)-এর দেখানো পথ ও আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সিরাত অলিম্পিয়াড ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
সপ্তাহব্যাপী শিক্ষার্থীরা ৫টি গ্রুপে বিভিন্ন বিষয়ের উপর এবং শিক্ষক ও কর্মকর্তারা সিরাত বই পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। মহানবী (সা.)-এর শানে শিক্ষার্থীদের নাতে রাসূল পরিবেশনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে। এতে আরো
বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো-অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, মিডল সেকশন কো-অর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র সেকশন কো-অর্ডিনেটর নার্গিস আকতার, আতিয়া রহমানি, দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ তাহসিন, রোখসানা খানম, মোহাম্মদ আব্দুল্লাহ, মোসাম্মাৎ তৈয়বা আনিকা, বদরুল আহসান ও আশরাফ উদ্দিন আহমেদ প্রমুখ।