1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালুরঘাট বেতার কেন্দ্রে স্মৃতি জাদুঘর নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম বন্দরে রাশিয়ান নৌবাহিনীর দুই জাহাজের শুভেচ্ছা সফর যে জাতি ইতিহাস ভুলে যায়, তার অস্তিত্ব টিকে থাকেনা: সংস্কৃতি প্রতিমন্ত্রী সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় লেডি বাইকারের মৃত্যু সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন? মানিকগঞ্জে ক্ষোভ সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক সভা সম্পন্ন অনাথ শিশুদের পাশে ঈদ: চট্টগ্রাম ডিসির ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: সমস্যার কারণ ও উত্তরণের পথ চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ

পটিয়াতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয় “মুক্তির গল্প, মুক্তির স্বপ্ন” অনুষ্ঠান।

  • সময় বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৫৮১ পঠিত

 

২৬ মার্চ, মঙ্গলবার সকাল ১০টায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল চিত্রাঙ্কন, সাধারণ জ্ঞান, আবৃত্তি, একাত্তরের চিঠি পাঠ, মুক্তিযুদ্ধের গল্প ও স্বপ্ন নিয়ে আলোচনা।

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবির সভাপতিত্বে ও সদস্য মনীষা দে এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার ও গবেষক আ ফ ম মোদাচ্ছের আলী।
তিনি বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের গল্প শুনিয়ে দেশ গড়ার স্বপ্ন দেখাতে হবে। শিশু কিশোরদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার স্বপ্ন জাগ্রত করতে হবে। নতুন প্রজন্ম আলোকিত হলে দেশ ও সমাজ আলোকিত হবে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সমাজ সেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রগামী হতে হবে। যার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ নির্মাণ সম্ভব।

প্রত্যয়ের নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত মুক্তিযুদ্ধের গল্প শোনাতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে সচেতন করতে হবে। তা না হলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও শিক্ষা থেকে কোমলমতি শিশুরা বঞ্চিত হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট বাপ্পা ঘোষ, প্রত্যয়ের সিনিয়র সদস্য আবদুল আল মোমেন, সংগীতশিল্পী শিবু মল্লিক প্রমুখ।
অনুষ্ঠানে একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির আবৃত্তি বিভাগের শিক্ষার্থীরা। পরে অতিথিরা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট