
আলমগীর আলম।
চট্টগ্রামের পটিয়া পৌরসদরে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ওয়ার্কশপ ভস্মীভূত হয়েছে।
শনিবার রাত পৌনে ৯ টার দিকে পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাজার গেট এলাকায় ঘটনা ঘটে।
এই আগুনে ভেতরে থাকা দুটি মাইক্রোবাস ও একটি লেগুনা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ওয়ার্কশপ দুটিতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
Leave a Reply