নিজস্ব প্রতিবেদক
শীতের কনকনে ঠান্ডায় অসহায় ও ভাসমান মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ও পটিয়া সচেতন নাগরিক ফোরামের যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুরুল আলম সওদাগর গত এক মাস ধরে কনকনে এ শীতে গভীর রাতে ভাসমান মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন।
মানবিক এই উদ্যোগে তিনি বলেন, সমাজের সামর্থ্যবানদের উচিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। একটু সহানুভূতি ও সহযোগিতাই পারে অনেক মানুষের কষ্ট লাঘব করতে। শীতের এই সময়টায় এমন উদ্যোগ আরও ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের প্রত্যাশা।
এ সময় তিনি পটিয়া পৌরসভার রেল স্টেশন এলাকায় ভাসমাস মানুষ ও আশেপাশের এলাকায় গভীররাতে নিজে সরাসরি উপস্থিত হয়ে এ সেবা পরিচালনা করছেন।
পটিয়া খলিলুর রহমান ডিগ্রি কলেজ এর সাবেক অধ্যাপক মোহাম্মদ আবু তৈয়ব বলেন মানুষ মানুষের জন্য সে কথাকে বাস্তবে রুপ দিয়েছেন ব্যাবসায়ী মানবিক মানুষ নুরুল আলম ভাই মানবিক কাজ করা সবার পক্ষে সম্ভব হয় না, তিনি এ শীতে পটিয়ার সকল পর্যায়ের মানবিক সংগঠনের নেতাকর্মীদের যার যে রকম সর্মথ আছে তা নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।