1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালুরঘাট বেতার কেন্দ্রে স্মৃতি জাদুঘর নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম বন্দরে রাশিয়ান নৌবাহিনীর দুই জাহাজের শুভেচ্ছা সফর যে জাতি ইতিহাস ভুলে যায়, তার অস্তিত্ব টিকে থাকেনা: সংস্কৃতি প্রতিমন্ত্রী সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় লেডি বাইকারের মৃত্যু সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন? মানিকগঞ্জে ক্ষোভ সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক সভা সম্পন্ন অনাথ শিশুদের পাশে ঈদ: চট্টগ্রাম ডিসির ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: সমস্যার কারণ ও উত্তরণের পথ চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ

পটিয়ায় প্রত্যয়ের উদ্যোগে গফুরহালীর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

  • সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩৯৩ পঠিত

 

চট্টগ্রামের আঞ্চলিক মাইজভান্ডারী মরমি গানের কিংবদন্তী শিল্পী আবদুল গফুর হালীর স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ ডিসেম্বর প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে একাডেমির মিলনায়তনে ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠিত স্মরণানুষ্ঠনে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল আলোচনা, স্মৃতিচারণ এবং সংগীত সন্ধ্যা।

একাডেমির সদস্য শিবু মল্লিক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী কল্যানী ঘোষ, গবেষক ও সাংবাদিক নাসির উদ্দিন হায়দার, সঙ্গীত শিল্পী শিমুল শীল, সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চের সভাপতি অধ্যাপক অজিত মিত্র, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, জাসাস দক্ষিণ জেলার সচিব নাসির উদ্দিন, কাতার প্রবাসী মহসিন কাজী, আবদুল গফুর হালী পরিবারের সদস্য মফিজুর রহমান, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটির পটিয়া উপজেলা সমন্বয়ক সাইফুল ইসলাম সোহাইল, সঙ্গীত শিল্পী গীতা আচার্য।

প্রত্যয়ের নির্বাহী সদস্য এস এম হারুনর রশীদ এর সভাপতিত্বে শুরুতেই বক্তব্য রাখেন প্রত্যয়ের নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।

কল্যানী ঘোষ বলেন, আবদুল গফুর হালী আঞ্চলিক,মাইজভান্ডারী ও মরমি সংগীত স্রষ্টা। তিনি শুধু গান ও সুরের সৃষ্টি করেননি,করে গেছেন আধ্যাত্তিক চর্চাও। গুণী এ শিল্পীর সৃষ্টি আমাদের সবার কাছে তুলে ধরতে হবে।

গবেষক নাসির উদ্দিন হায়দার বলেন, গফুর হালী চট্টগ্রামের গান নিয়ে এতটাই কাজ করেছেন যে, চট্টগ্রামের গানের ভান্ডার কত ঋদ্ধ তিনি তা ইতিমধ্যেই প্রমাণ করে গেছেন। এমন গুণগ্রাহী মানুষ আমাদের বর্তমান সমাজে সচরাচর পাওয়া যায় না। তার মত বিরল প্রতিভার মানুষের কোন আদর-কদর আমাদের সমাজে নেই। সারাজীবন নিরীহ নিভৃতচারী প্রচারবিমুখ এই সাধক নিজেকে লুকিয়ে রেখেছেন।

অনুষ্ঠানে আবদুল গফুর হালীর রচিত সঙ্গীত পরিবেশন করেন কল্যাণী ঘোষ, শিমুল শীল, নাসির উদ্দিন হায়দার, গীতা আচার্য, ফেরদৌস হালী, আলাউদ্দিন কাওয়াল, সিফাত আমিরী, শিবু মল্লিক, মোহাম্মদ মহিউদ্দিন। দলীয় সংগীত পরিবেশন করেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির সদস্য ও শিক্ষার্থীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট