1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
একটি সুন্দর রাউজান বিনির্মানে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি পটিয়া সচেতন নাগরিক ফোরামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। পাকা সেতুর অভাবে পটিয়া ও বোয়ালখালীর হাজারো মানুষের দুর্ভোগ চরমে। পার্বত্য চট্টগ্রামে সমন্বিত উন্নয়নের রূপরেখা: দৃঢ় অবস্থানে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন অর্থপাচার রোধে আইন নয়, চাই কার্যকর সচেতনতা লেখক ও গবেষক জসীম উদ্দিন খন্দকার রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনু‌ষ্ঠিত বান্দরবানে এপেক্স ক্লাবের উদ্যোগে মাতৃভাষা দিবসে চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। বাঘাইছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরের জট খুললেই কমবে দ্রব্যমূল্য : অর্থমন্ত্রী বাঘাইছড়িতে যথাযথ মর্যাদায় শহিদ দিবস পালিত

পটিয়ায় সাংবাদিক ইমতিয়াজ ফারুকীর ওপর সন্ত্রাসী হামলা ও অপহরণ চেষ্টা: সিএমপি কমিশনারের হস্তক্ষেপ কামনা

  • সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

‎চট্টগ্রামের পশ্চিম পটিয়ার বেল্লাপাড়া ইউনুস মার্কেট এলাকায় সাংবাদিক ইমতিয়াজ ফারুকীর ওপর বর্বরোচিত হামলা ও অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। আজ দুপুর ১টার দিকে বাড়ি থেকে শহরে আসার পথে একদল চিহ্নিত সন্ত্রাসী ও দুষ্কৃতকারী এই হামলা চালায়।

‎ঘটনার বিস্তারিত:
‎জানা গেছে, সাংবাদিক ইমতিয়াজ ফারুকী গাড়ি নিয়ে যাওয়ার সময় বেল্লাপাড়া ইউনুস মার্কেট এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তার পথরোধ করে। এসময় তাকে গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে ব্যাপক মারধর করে গুরুতর আহত করা হয়। সন্ত্রাসীরা তার ব্যক্তিগত মোবাইল ফোন, মানিব্যাগ এবং গাড়ির চাবি ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাকে অপহরণের চেষ্টাও চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

‎প্রশাসনের তৎপরতা:
‎ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে ইতিমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মহোদয়কে বিস্তারিত অবহিত করা হয়েছে। সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের পক্ষ থেকে সিএমপি কমিশনারের জরুরি হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।

‎এদিকে, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব শাহিন সাহেবকে বিষয়টি জানানো হলে তিনি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। বর্তমানে ভিকটিম সাংবাদিক ইমতিয়াজ ফারুকী কর্ণফুলী থানায় অবস্থান করছেন এবং অভিযুক্ত কয়েকজনও সেখানে রয়েছে বলে জানা গেছে।

‎নিন্দা ও প্রতিবাদ:
‎একজন সংবাদকর্মীর ওপর এমন প্রকাশ্য দিবালোকে হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, অবিলম্বে আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এবং সাংবাদিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট