পটিয়া প্রতিনিধি
আন্তর্জাতিক ক্লাব এপেক্স ক্লাব অব আগ্রাবাদ এর ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মোহাম্মদ আবদুর রহিম খন্দকার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. শওকতুল ইসলাম শওকত পি এইচ ডি।
২১ নভেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় আগ্রাবাদ সনামধন্য হোটেল এ।
এতেই উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রসিডেন্ট নাছিম আহমেদ ও প্রিন্সিপাল এস কে অনুপ দন্ত সহ লাইফ মেম্বার কামরুল হাসান, জয় দত্ত, শফিউল্লাহ সহ ঐতিহ্যবাহী এপেক্স ক্লাব অব আগ্রাবাদ এর ২০২৬ এর প্রেসিডেন্ট সদেশ কুসুম চৌধুরী। ২০২৭ এর আন্তর্জাতিক ক্লাব এপেক্স ক্লাব আগ্রাবাদ এর দায়িত্ব নেওয়ার পর ঘোষণা করেন সেবায় নিয়োজিত রেখেই সুনাগরিকত্ব, বন্ধুত্বপূর্ণ ও মানবতার কাণ্ডারী হিসেবেই নিজেকেই আত্মনিয়োগ এর মাধ্যমেই দেশ ও দশের কল্যান এ মানবতার কাজ করতেই চান।
মানবতার সেবায় অঙ্গীকার
প্রেসিডেন্টের অভিষেক বক্তব্য
এপেক্স ক্লাব অব আগ্রাবাদ এর
আজকের এই গৌরবময় মুহূর্তে আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স ক্লাব অব আগ্রাবাদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
আমি মনে করি, প্রেসিডেন্ট হওয়া শুধু একটি পদ বা সম্মানের বিষয় নয়; এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, একটি অঙ্গীকার এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার এক মহৎ সুযোগ।
আমার কাছে নেতৃত্ব মানে ক্ষমতা নয়, নেতৃত্ব মানে দায়িত্ব। নেতৃত্ব মানে নিজের জন্য নয়, অন্যের জন্য কাজ করা। নেতৃত্ব মানে মানুষের দুঃখ-কষ্ট উপলব্ধি করে তাদের পাশে দাঁড়ানো।
আমি বিশ্বাস করি, মানবসেবা কোনো প্রচারের বিষয় নয়, এটি হৃদয়ের উপলব্ধি। মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, সুবিধাবঞ্চিত শিশুর শিক্ষার ব্যবস্থা করা, দরিদ্র মানুষের চিকিৎসায় সহযোগিতা করা এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য।
আমাদের অঙ্গীকার
এপেক্স ক্লাব অব আগ্রাবাদকে আমি একটি কার্যকর, মানবিক, ঐক্যবদ্ধ ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।