চট্রগ্রামের পটিয়া উপজেলা ৫ নং হাবিলাদ্বীপ ইউনিয়ন চরকানাই ৫নং ওয়ার্ডে আগুনে পুড়ে যাওয়া বাড়িতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও নজীর আহমেদ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য তসলিম উদ্দীন রানার সার্বিক তত্ত্বাবধানে এই বিতরণ কার্য অনুষ্ঠিত হয়।
উত্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন যুবনেতা আব্দুল করিম ইমন।
আগুনে পুড়ে যাওয়া ৯ টি ঘরে নজীর আহমেদ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।আর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা,তরুণ প্রজন্মের আইকন সজীব ওয়াজেদ জয়,ডক্টর জুলকারনাইন চৌধুরী ও তসলিম উদ্দীন রানা সহ হাজার হাজার নেতাকর্মীদের জন্য দোয়া চান।।