প্রেস বিজ্ঞপ্তি :: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার উদ্যোগে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান এর সভাপতিত্বে ও মাওলানা মহি উদ্দীন ও সহকারী অধ্যাপক আব্দুল্লাহ'র উদযাপন করা হয়।
মিলাদুন্নবী (সা.) মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সূফী ফতেহ আলী ওয়াইসী মহিলা আলীম মাদ্রাসার অধ্যক্ষ আ ক ম হামিদুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহকারী রেজিস্টার আশরাফুল মাওলা, মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদের, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ নুরুল ইসলাম সিকদার প্রমুখ।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন প্রবীণ আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা আহমদ কবির (ম. জি. আ.) ।