1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্রতা আত্মশুদ্ধি ক্ষমা শান্তি প্রার্থনায় পালিত শবে বরাত: হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদ অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পুরোপুরি অচল চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম নগরীর ধর্ষণকারী জুয়েল দাশকে খুঁজছেন পুলিশ বোয়ালখালীতে শ্রীমন্তরাম মহাশ্মশানে শবস্নাগারের ছাদ ঢালাই চলমান নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পর্যটকদের প্রিয় গন্তব্যে পরিণত হয়েছে বান্দরবান নির্বাচনের ইশতেহারের সড়ক নিরাপত্তা উন্নত গণপরিবহনের অঙ্গীকার চাই- যাত্রী কল্যাণ সমিতি নানিয়ারচর সেনা জোন কর্তৃক অসহায়‌দের মা‌ঝে শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ সাবেক বিএনপি নেতা আজিজ উদ্দিনের পরিবার উদ্বিগ্ন চট্টগ্রামে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে প্রয়াত কবি আবুল বশর আনসারীর কবিতার বই উপহার

  • সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৯৭ পঠিত

সি‌লেট প্রতি‌নি‌ধিঃ

পরিকল্পনামন্ত্রী সকাশে প্রয়াত কবি আবুল বশর আনসারীর পূণ্যভুমি সিলেট নিয়ে লেখা কবিতার বই উপহার ও সৌজন্য সাক্ষাত সিলেট স্টেশন ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হয়।
লন্ডন টাওয়ার হেম‌লেটস কাউন্সিলের ডেপু‌টি স্পিকার মাদার জে‌নেত রহমান এর পিতা, সুনামগঞ্জ জগন্নাথপুরের বনগাঁও গ্রামের জন্মজাত, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, মহান মু‌ক্তিযু‌দ্ধের সংগঠক, সুনামগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কবি আবুল বশর আনসারীর সি‌লেট ও সমাজকে নি‌য়ে লেখা ক‌বিতার বই উপহার হি‌সে‌বে মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি মহোদয় এর নিকট হস্তান্তর করেন সিলেট চট্রগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শহিদুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়া, দিলু বড়ুয়া, মোঃ আব্দুল আলিম আলম, পলাশ বড়ুয়া, দিলু বড়ুয়া, ইঞ্জিয়ার রানা বড়ুয়া, ইফতেখার হোসেন সোহেল, সদস্য শেলু বড়ুয়া, অ‌লিউর রহমান, মোবাশ্বির আলম, এ আর র‌হিম, না‌হিদা আরজ ফৌজিয়া, আব্দুল মা‌লেক, মোশারফ আহমদ, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা প্রমূখ।

উল্লেখ্য যে এই গু‌ণি ক‌বির জন্ম সুনামগ‌ঞ্জ জেলার জগন্নাথপু‌রের বনগাঁও গ্রা‌মে। ৮০র দশ‌কে ক‌বি প্রথম ঢাকায় বনগাঁওর বশর মিয়া না‌মে লঙ্গরখানা স্থাপন ক‌রেন যেখানে সি‌লেট এর সাধারণ মানুষ ঐ লঙ্গরখানায় থাক‌তেন, ঐখান থে‌কে জাহা‌জের মা‌ধ্যমে বি‌দেশ নি‌য়ে যাওয়ার ব্যবস্থা কর‌তেন, ক‌বি মৃত্যুর আ‌গে সমা‌জের ক‌ল্যানে তার ক‌বিতার মা‌ধ্যেমে সি‌লেট‌কে নি‌য়ে লি‌খে গে‌ছেন তার ম‌নের কথা। তি‌নি ২০১৮ সা‌লের ২৭ ন‌ভেম্বর মৃত্যু বরণ করেন। তার মৃত্যু বা‌র্ষিকীতে ক‌বির বড় মে‌য়ে লন্ডন টাওয়ার হেম‌লেস্ এর ডেপু‌টি স্পিকার ও ক‌বি আবুল বশর আনসারী স্মৃ‌তি প‌রিষদ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাদার জে‌নেত রহমান প‌রিবা‌রের পক্ষ থে‌কে সবার কা‌ছে তার জন্য দোয়া চে‌য়ে‌ছেন।

বর্তমানে জেনেথ কটেজ, ১৬৬/বি রংধনু, চৌকিদেখি, এয়ারপোর্ট রোড সিলেটে প্রয়াত কবির বাস ভবনে কবির পরিবারের নিজ উদ্যোগে কবির স্মৃতি সংরক্ষণ, কবির পত্নীর নামে খায়রুনেছা খানম একাডেমী স্কুল নামে একটি শিশু স্কুল প্রতিষ্ঠা আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট