1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় লেডি বাইকারের মৃত্যু সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন? মানিকগঞ্জে ক্ষোভ সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক সভা সম্পন্ন অনাথ শিশুদের পাশে ঈদ: চট্টগ্রাম ডিসির ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: সমস্যার কারণ ও উত্তরণের পথ চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে ২২ জ্বালানিবাহী জাহাজ ঈদুল ফিতরকে ঘিরে সম্প্রীতির বার্তা: ৩৯ নং ওয়ার্ডে সৌজন্য সাক্ষাৎ রক্তঝরা পথ পেরিয়ে: বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অবিনাশী যাত্রা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

প্রত্যয়ের অন্তর মম বিকশিত করো শিরোনামে চিত্র প্রদর্শনী

  • সময় শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৩৯০ পঠিত

 

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রাপ্ত বিষয়ে আরো বেশী চর্চার সুযোগ করে দেওয়ার পাশাপাশি নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য মাসিক নিয়মিত আয়োজন “অন্তর মম বিকশিত করো” শিরোনামে চিত্রপ্রদর্শনী আজ ৩১ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হয়।

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে “অন্তর মম বিকশিত করো” শিরোনামের এই আয়োজনের ১২তম পর্বে অংশ নেন প্রত্যয়ের চিত্রাঙ্কন বিভাগের ৮ জন শিক্ষার্থী। প্রদশর্ন করা হয় তাদের আঁকা ১৬টি ছবি। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উপদেষ্টা ডা. শাখাওয়াত হোসাইন হিরু, দৃষ্টি চট্টগ্রামের সহ সভাপতি বনকুসুম বড়ুয়া নুপুর, চারুরং আর্ট স্কুল পরিচালক চিত্রশিল্পী হামেদ হাসান, ক্যানভাস পাপেট থিয়েটার এর পরিচালক চিত্রশিল্পী কামরুল ইসলাম, চিত্রণ আর্ট ও সুন্দর লেখা শেখার স্কুল পরিচালক চিত্রশিল্পী টিকলু দে, কুসুম কলি আর্ট স্কুল এর পরিচালক চিত্রশিল্পী রাজন দে, শিল্প বাড়ী আর্ট স্কুলের পরিচালক চিত্রশিল্পী নয়ন দে, শিল্পশৈলী আর্ট স্কুলের পরিচালক চিত্রশিল্পী আকরাম হোসেন, আবৃত্তি শিল্পী নীহারিকা পাল, নৃত্য শিল্পী হৈমন্তী দে । প্রত্যয়ের সিনিয়র সদস্য শিবু মল্লিক এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। তিনি বলেন, প্রত্যয়ে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণ প্রাপ্ত বিষয়ে শিক্ষার্থীদের চর্চার সুযোগ করে দেওয়ার জন্য নিয়মিত এই ধরনের আয়োজন করা হয়। যাতে শিক্ষার্থীরা উপকৃত হয়। চিত্র প্রদর্শনীতে কামরুজ্জামান নিহাত, তাহিয়া রহমান, সাইকা ইলিয়াছ মাহি, সুমাইয়া তাবাসসুম, সাদিয়া সুলতানা তারিন, মৃত্তিকা রায়, হুমাইরা আকতার ও ইয়াসিন আরাফাত এর ২টি করে মোট ১৬ টি ছবি প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে অতিথি ও শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট