1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বাজার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদান আনোয়ারার বরুমছড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা মাদক,সন্ত্রাস ও চাদাবাজমুক্ত সমাজ ঘটতে যুবসমাজকে যুব শক্তিতে রুপান্তর করতে হবে – আসলাম চৌধুরী নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ,চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বার্তা চট্টগ্রাম–৮: বিএনপি প্রার্থীর প্রচারে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম “খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলে” — মেয়র ডা. শাহাদাত হোসেন শরীয়তপুরে অস্ত্র-মাদকসহ সাবেক ছাত্রদল নেত্রী আটক পাহাড়ে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কার্যকর উদ্যোগ জরুরি – সৈয়দ মিয়া হাসান শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয় : আবদুল মামুন ফারুকী কর্নফুলীতে ‘ভাসমান গুদামে’ দুদকের অভিযান

প্রবাসে থেকেও সাহিত্যচর্চা চালিয়ে যাওয়া সহজ কাজ নয়- সেই দৃষ্টান্ত রাখলেন সাংবাদিক সাইফুল ইসলাম

  • সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪২০ পঠিত

ইউএই প্রতিনিধি :

আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার বলেছেন, জীবন জীবিকার সন্ধানে আমরা এক দেশ থেকে অন্য দেশে ছুটে বেড়াই। যেখানে জীবিকার বিষয় থাকে সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা চিন্তায় থাকতে হয়। এই ক্ষেত্রে শত ব্যস্ততার মাঝেও বই প্রকাশ করা অনেক কষ্টসাধ্য। তার মধ্যেও সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার এই ধরণীর পথে প্রান্তরে বই প্রকাশ করায় তাঁকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বই হচ্ছে নিঃসঙ্গতার বন্ধু। বই কিনে কখনো কেউ দেউলিয়া হয় না। বই হচ্ছে সেরা বই। মনের কষ্ট দূর হওয়ার মাধ্যমে বই পড়ার অভ্যাস করতে হবে। আমাদের ছেলে সন্তানদের বই পড়ার ব্যাপারে উৎসাহিত করতে হবে। তাঁর এই প্রকাশিত বইটি গাইডলাইন হিসেবে দিগন্ত প্রসারিত হবে বলে মনে করেন তিনি।
রবিবার (১০ আগষ্ট ) দুবাই সেলসি হলরুমে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের প্রকাশিত নতুন বই “এই ধরণীর পথে প্রান্তরে” বইটির প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সাংবাদিক কামরুল হাসান জনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, লেখক ও সংগঠক প্রকৌশলী সরফরাজ খান, কলামিস্ট ও সাংবাদিক আবু ছালেহ, মাওলানা ফজলুল কবির চৌধুরী, সংগঠক সিরাজুল ইসলাম নওয়াব, আজমান বাংলাদেশ সমিতির সদস্য সচিব কামাল হোসেন সুমন,সংগঠক রফিকুল ইসলাম খান, সংগঠক মো. এহসান চৌধুরী, সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ, সঙ্গীত শিল্পী জাবেদ আহমেদ মাসুম, সাংবাদিক শামছুল রহমান সোহেল, সাংবাদিক ফখরুদ্দিন মুন্না, সরওয়ার উদ্দিন রনি, মামুনুর রশীদ, কবি ওবায়েদুল হক, ফয়েজ উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, কবি, লেখক, শিল্প-সাহিত্যপ্রেমীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট