মোসলেহউদ্দিন বাহার, চট্টগ্রাম
বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের উদ্যোগে দোয়া- ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,সভা নগরীর এক্সেস রোডে অবস্থিত মাঞ্জুমা প্যালেস কনভেনশন হলে অদ্যকার ৬ই মার্চ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন। প্রথম পর্বে অতিথিদের মঞ্চে আরোহন কার্যক্রম পরিচালিত হয়। রমজান মাসে ইফতারি ও ক্রেস্ট প্রদানের বিষয়টি বিবেচনায় রেখে দুইটি কর্মসূচি একত্রে আয়োজন করা হয় এবং আসর নামাজের পর অনুষ্ঠান শুরু হয়। শুরুতে সংগঠনের মহাসচিব জনাব লিয়াকত আলী হাওলাদার প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ইফতার মাহফিল উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ আলী আরশাদ। দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে প্রথমে শুভেচ্ছা ও প্রারম্ভিক বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব লিয়াকত আলী হাওলাদার, এরপরে পর্যায়ক্রমে কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কমিটির সদস্য সচিব সৈয়দ মইনুল ইসলাম মঈন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ইফতার মাহফিল আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন, সহ–সভাপতি এম এইচ এস মিজান, সিনিয়র সহ–সভাপতি এম জহিরুল আলম, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল করিম এবং কেন্দ্রীয় সহ–সভাপতি ও দোয়া ও ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ আতাউর রহমান কবির।বক্তারা তাদের বক্তব্যে বরিশাল বিভাগের মানুষের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানান। তারা বলেন, পবিত্র রমজান সংযম, তাকওয়া, ধৈর্য, দানশীলতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। তাই হিংসা–বিদ্বেষ, পরশ্রীকাতরতা ও মিথ্যা অপবাদ থেকে বিরত থেকে সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান ।কৃতি শিক্ষার্থীদের প্রসঙ্গে বক্তারা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করবে। তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে বরিশাল বিভাগীয় সমিতি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।অনুষ্ঠানে দোয়া ও ইফতার মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ আতাউর রহমান কবির সংগঠনের অন্যতম উপদেষ্টা কে এম মোয়াজ্জেম হোসেনের দ্রুত সুস্থতা কামনা করে দোয়ার আবেদন জানান। তিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ভারতে চিকিৎসাধীন রয়েছেন।কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহবায়ক প্রফেসর ডক্টর আব্দুল করিম তার বক্তব্যে ভবিষ্যতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানটি পৃথকভাবে করার উপর গুরুত্ব আরোপ করেন ।অনুষ্ঠানের তৃতীয় পর্বে ১৫ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। চতুর্থ পর্বে রমজান মাসের তৎপর্য উল্লেখ করে বক্তব্য প্রদান করেন ড. আমিনুল হক, চেয়ারম্যান, দাওয়া বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। সর্বশেষ আগ্রাবাদ সরকারি সিজিএস কলোনি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবু হানিফা মোঃ নোমান দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়