মুহাম্মদ আবদুল আলী
টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর লায়ন সৈয়দ হারুন এমজিএফ বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
তাঁর এ নির্বাচনে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবিক কল্যাণ ও সামাজিক উন্নয়নে লায়ন সৈয়দ হারুন এমজিএফ গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। সেনবাগসহ বৃহত্তর অঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা এবং শিক্ষাবান্ধব নানা উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।
উল্লেখ্য, বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য হিসেবেও তিনি পূর্ব থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে প্রতিষ্ঠানটির বাৎসরিক শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালনায় তাঁর সক্রিয় সহযোগিতা শিক্ষা বিস্তারে তাঁর আন্তরিক অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।
শিক্ষা সংশ্লিষ্ট মহলের মতে, লায়ন সৈয়দ হারুন এমজিএফ-এর নেতৃত্বে বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও সমৃদ্ধ, সুসংগঠিত ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।