
মোঃ শহীদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিজয়নগর ও ১৪ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জহুর আহমেদ ফাউন্ডেশন। সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচির নেতৃত্ব দেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব মোঃ জসিম উদ্দিন মিলকী।
সম্প্রতি আয়োজিত এ বিতরণ কর্মসূচিতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য সুবিধাবঞ্চিত পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তার পরিধি বাড়ানোই তাদের মূল লক্ষ্য।
এ সময় জনাব জসিম উদ্দিন মিলকী বলেন, “সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এবং মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, চলমান অর্থনৈতিক চাপে নিম্নআয়ের মানুষের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা নিয়মিত এমন কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, জহুর আহমেদ ফাউন্ডেশন বিভিন্ন সময়ে শিক্ষা, স্বাস্থ্য ও ত্রাণ সহায়তাসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
Leave a Reply