1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় লেডি বাইকারের মৃত্যু সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন? মানিকগঞ্জে ক্ষোভ সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক সভা সম্পন্ন অনাথ শিশুদের পাশে ঈদ: চট্টগ্রাম ডিসির ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: সমস্যার কারণ ও উত্তরণের পথ চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে ২২ জ্বালানিবাহী জাহাজ ঈদুল ফিতরকে ঘিরে সম্প্রীতির বার্তা: ৩৯ নং ওয়ার্ডে সৌজন্য সাক্ষাৎ রক্তঝরা পথ পেরিয়ে: বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অবিনাশী যাত্রা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

বিদ্রোহী কবিতার জন্মশতবর্ষ স্মরণে সাহিত্য সন্ধ্যা

  • সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৬৪৭ পঠিত

সাহিত্য ডেস্কঃ

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বাংলাদেশের

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার জন্মশতবর্ষ উপলক্ষে “চির উন্নত মম শির” শীর্ষক সাহিত্য সন্ধ্যা গত ২ আগষ্ট রাতে ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়।এতে আলোচনা, গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের কবি রাজীব ঘাঁটি, শিক্ষাবিদ-সাহিত্যিক অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ ড.মুজাহিদ রহমান,নজরুল সঙ্গীতশিল্পী শিউলী বেগম,সঙ্গীতশিল্পী স্বর্ণিমা রায়,পশ্চিমবঙ্গের আবৃত্তিশিল্পী তপতী ভুঁইয়া,সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ,সম্পাদক আসিফ ইকবাল,ব্যাংকার রোকসানা সুখী, সাংস্কৃতিক ব্যক্তি সুজিত কুমার দাশ,সঙ্গীতশিল্পী লুপর্ণা মূৎসূদ্দী, সঙ্গীতা চৌধুরী,শিক্ষক বিজয় শংকর চৌধুরী,সাফাত সানাউল্লাহ,সুমন চৌধুরী প্রমুখ। সভায় আলোচকরা বলেন, বিদ্রোহী কবিতা আমাদের বরফশীতল রক্তে আগুন জ্বালিয়ে দেয়।এক বিস্ময়কর ধ্রুপদী শিল্পসৃষ্টি বিদ্রোহী কবিতা। কোরান পুরানের শিল্পসিদ্ধ ব্যবহার,আরবী ফারসী সহ বিদেশি ভাষার সফল প্রয়োগ বিদ্রোহী কবিতায় বিধৃত।নজরুল মানস নজরুল প্রতিভা বোধে নেওয়ার অন্যতম সৃষ্টি বিদ্রোহী কবিতা। বীর রস আর শান্ত রসের অপূর্ব মেলবন্ধন বিদ্রোহী কবিতায়।বিশ্ব মানবিক চেতনায় সমৃদ্ধ বিদ্রোহী কবিতা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট