অরুণ নাথ :
চট্টগ্রাম সরকারি গণগ্রন্থাগারে চট্টগ্রামের স্থানীয় ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি অনুষ্ঠান আজ (৪ জুলাই ২০২৬) বিকাল ৩টায় পাবলিক লাইব্রেরি কনফারেন্স হলে গ্রন্থাগারের পরিচালক দিলীপ কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ জসীম উদ্দীন খান। প্রধান অতিথি বলেন একটি সভ্যতা আলোকিত হওয়ার অন্যতম অনুসঙ্গ লোকজ সংস্কৃতি। এসব চট্টগ্রামের স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি তরুণ প্রজন্মের কাছে জানাতে হবে। লোকজ সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। লোকজ সংস্কৃতি সমাজের শেকড় স্বরুপ। প্রধান বক্তা ছিলেন নোয়াপাড়া কলেজের সাবেক প্রভাষক, বাগীশিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক ও সমাজ সেবক শ্যামল বিশ্বাস, বিজয় স্মরণী কলেজের সহকারী অধ্যাপক শুক্লা রাণী দেবী , লোক সংগীত শিল্পী গীতা আচার্য্য, সংগঠক সুজন দেবনাথ, সংগঠক সজীব দত্ত সৌরভ, সংগঠক শহিদুল ইসলাম, নাট্যভিনেত্রী সুমী বিশ্বাস ও সংগঠক কমল চক্রবর্তী অলক।
সংগীত পরিবেশন করেন, সংগীত শিল্পী কেয়া লাহিড়ী, বনানী শেখর রুদ্র, মৌসুমী চৌধুরী, উষা আচার্য্য, অনুস্মৃতা দেবী মাত্রা, অর্ঘদীপ সরকার , অদিতি রক্ষিত, সুস্মিতা দেবী, নুরে ইফতে খাইরুন্নেসা মাহিয়া,নীলাঞ্জনা চৌধুরী, পূজা দে ও দেবলীনা দে শ্রুতি । আরো বক্তব্য রাখেন আবৃত্তি শিল্পী প্রেমা চৌধুরী, প্রকাশ নাথ অপু , রূপনা দাশ রূপা প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থাগারের সিনিয়র সহকারী পরিচালক ঋষিকেশ পাল। এতে আরো উপস্থিত ছিলেন গ্রন্থাগারের কর্মকর্তা টিংকু দে, মোঃ জালাল উদ্দীন, মোছা. সানজিদা সুলতানা, আজীম আলী, মোঃ জীবন হোসেন, মোঃ রেজাউদ্দীন চৌধুরী, মোঃ মাহমুদুল হক প্রমুখ। শেষে ঋতুকালীন ফল উৎসবের আয়োজন করা হয়।