পটিয়া প্রতিনিধি।
বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বন্ধন পটিয়া'র উদ্যোগে রক্তদানে উৎসাহিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জুন) বিকেলে পটিয়া রেল স্টেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ক্রীড়া সংগঠক শফিকুল আলম বশর। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর আলম।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মানবতার বন্ধন পটিয়ার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর, সহ-সভাপতি মুহাম্মদ শাহেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক সূফি মোহাম্মদ রেজা, অর্থ সম্পাদক আলী কদর জীবন, দপ্তর সম্পাদক মোহাম্মদ সোলাইমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম আবু হেনাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন স্বেচ্ছায় রক্তদাতা মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করে একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। দেশে এখনো নিরাপদ রক্তের চাহিদা অনেক বেশি। তাই তরুণ সমাজকে রক্তদানে উদ্বুদ্ধ করতে হবে এবং নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তুলতে হবে।