বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে সোমবার (৬ এপ্রিল) বিকেলে পৌর সদরের গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনূর্ধ্ব-১৭ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, “তরুণরাই জাতির ভবিষ্যৎ। খেলা আমাদের জয় ও পরাজয় উভয়কেই মেনে নিতে শেখায়, যা জীবনে লক্ষ্য অর্জনে সহায়ক। আমরা চাই বিশ্ব মঞ্চে শক্ত অবস্থানে দাঁড়াতে। এর জন্য স্বপ্ন, কমিটমেন্ট এবং প্রত্যয় থাকা জরুরি।”
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, উপজেলা প্রকৌশলী রনি সাহা, সমাজসেবা কর্মকর্তা পিপলু নাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এই টুর্নামেন্টে মাধ্যমিক পর্যায়ের ৩২টি দল অংশগ্রহণ করছে।