বোয়ালখালী প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৬ নম্বর পোপাদিয়া ইউনিয়নে ২০০ পরিবারের মাঝে শুকনো ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার(২৭ ফেব্রুয়ারী) বিকেলে আকুবদণ্ডী ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা—৬ নম্বর পোপাদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা এম জসীম উদ্দীন।
এস কে এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি স ম এনামুল হক, প্রধান বক্তা ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন তালুকদার, উদ্বোধক ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী শামসুল আলম, মো. আহমদ কবির সওদাগর, মো. আবু সৈয়দ, দেলোয়ার হোসেন আনিস, কাজী মো. হাসনাত, এস এম মোস্তফা, আরিফুল ইসলাম,মোবারক হোসেন,সায়েম,লিমন শরীফ,শাহেদ,গিয়াস উদ্দিন,রোকন উদ্দিন,মাস্টার আবদুর রাজ্জাক সহ অনেকে।
বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, পবিত্র রমজান সংযম, ত্যাগ ও সহমর্মিতার মাস। এ মাসে সমাজে একজন আরেকজনের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব।
পরে ২০০ পরিবারের মাঝে শুকনো ইফতার সামগ্রী বিতরণ করা হয়।