বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালী পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার পদোন্নতিতে শুভেচ্ছা জানিয়েছেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলা ভূমি অফিসে ফুল দিয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মৃনাল কান্তি ধর, পৌর নির্বাহী নজরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, হিসাব রক্ষক মুজিবুর রহমান, প্রধান সহকারী সাইফুদ্দিন, উচ্চমান সহকারী শাহাদাৎ হোসেন, লাইসেন্স পরিদর্শক আবু সাইদ, কার্যসহকারী মনিরুল ইসলাম ।উপস্থিত কর্মকর্তারা বলেন, সহকারী কমিশনার(ভূমি) কানিজ ফাতেমা কর্ম দক্ষতায় মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমাকে সিনিয়র সহকারী সচিব পদে এ পদোন্নতি প্রদান করে।