বোয়ালখালী প্রতিনিধি
বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পৌর সদরে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। সাবেক সভাপতি এম এ মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম এস এম মিজানুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম।
অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম ও পূর্বকোণের সিনিয়র স্টাফ রিপোর্টার নাজিম উদ্দিন।
কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল (সা.) পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সমগ্র জাহানের জন্য রহমত। তাঁর আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা করলে সমাজে শান্তি, সৌহার্দ্য ও নৈতিকতা প্রতিষ্ঠা করা সম্ভব।
এ সময় সাংবাদিক শাহীনুর কিবরিয়া মাসুদ, রাজু দে, দেবাশীষ বড়ুয়া রাজু, আলমগীর চৌধুরী রানা, সাদেকুর রহমান সবুজ, রবিউল হোসাইন, হোসাইন মাহমুদ, আবু নাঈম, শাহাদাত হোসাইন জুনাঈদী ও বাবর মোনাফসহ প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহিম আলকাদেরী।