চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে দূর্ঘটনায় চট্টগ্রাম মহানগর এনসিপি'র আহবায়ক কমিটির সদস্য ফায়াজ (২৬) নিহত হয়েছে৷
রাত আনুমানিক পৌনে ১০ টা থেকে ১০টার মধ্যে ফ্লাইওভারটির জিইসি অংশে এই দূর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে৷
একাধিক সূত্রে জানা গেছে, ফায়াজ নিজে বাইক চালিয়ে দুই নাম্বার গেইট থেকে লালখান বাজারের দিকে যাচ্ছিলেন৷ এসময় ফ্লাইওভারটিতে থাকা সড়ক বাতি না জ্বলার কারণে আশ পাশের পরিবেশ ছিল ঘুটঘুটে অন্ধকার৷ এমন পরিবেশে বৃষ্টির মধ্যে ফ্লাইওভারের ওপর বিকল হয়ে দাঁড়িয়েছিল একটি কার্ভাট ভ্যান৷ ফায়াজের মৃতদেহ দেখে ধারণা করা হচ্ছে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকটি লক্ষ্য করতে না পেরে ফায়াজ বাইক নিয়ে ট্রাকটির পেছনে আঘাত করলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়৷
নিহত ফায়াজের বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে৷ পেশাগত জীবনে তিনি একটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে৷ এনসিপি'র একাধিক নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে, সংগঠনটির প্রতিটি কর্মসূচিতে ফায়াজ বেশ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিতেন৷ সর্বশেষ গতকাল (মঙ্গলবার) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতেও তিনি অংশ নেন৷
ব্রাজিলের জার্সি গায়ে যাচ্ছিলেন বড় পর্দায় খেলা দেখতে :
বিশ্বকাপে ব্রাজিল দলের সমর্থক ছিলেন ফায়াজ৷ তার এক ঘনিষ্ট সহকর্মী বলেন, তিনি আমাদেরকে গ্রুপে জিজ্ঞাস করেছিলেন আজ কোথাই বড় স্ক্রিনে খেলা দেখানো হবে৷ রাতে রাত দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ট্রাকের নীচে তাঁর নিথর দেহ৷ এসময় রেইন কোটের ভেতর তার পরনে ব্রাজিলের হলুদ জার্সি দেখে ধারণা করছি বড় পর্দায় খেলা দেখতে তিনি তাঁর অক্সিজেন এলাকার বাসা থেকে রওনা হয়েছিলেন৷