এম এম আবু বকর হারুন
চট্টগ্রামের ভূজপুরে চার ইউনিয়নের যৌথ উদ্যোগে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল ও কৃতজ্ঞতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের উদ্যোগে ভূজপুর থানার ৬ ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা ঘোষণা, গেজেট প্রকাশ এবং প্রশাসনিক কার্যক্রম শুরু করায় ১১নং সুয়াবিল ইউনিয়ন, ৫নং হারুয়ালছড়ি ইউনিয়ন, ৪নং ভূজপুর ইউনিয়ন ও ৩নং নারায়ণহাট ইউনিয়নের উদ্যোগে বিশাল কৃতজ্ঞতা সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, সরকারের প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে জনভোগান্তি সৃষ্টি করে হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হেলাল নূরী, সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বিপ্লব, আওয়ামী লীগের পলাতক নেতা জানে আলম, নুরুল আলম, রুস্তম চেয়ারম্যান, সাজু চেয়ারম্যান, মজু কোম্পানি ও ছাত্রলীগ নেতা শাহেদসহ কয়েকজনের পরিকল্পনায় সদর দপ্তর ভূজপুর থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে বাগান বাজার ও দাঁতমারায় হরতালের নামে জ্বালাও-পোড়াও, উস্কানিমূলক স্লোগান এবং প্রশাসনের কর্মকর্তাদের হুমকি-ধামকি দেওয়া হয়েছে বলে দাবি করেন। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তারা দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বক্তারা হরতালকারীদের নৈরাজ্য পরিহার করে এলাকার উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে চরিত্রহননের অপচেষ্টার নিন্দা জানিয়ে সরকারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং জনকল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
সাংবাদিক আজগর সালেহীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিশাল এই সমাবেশে উপস্থিত ছিলেন ৫নং হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, ৪নং ভূজপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএমএইচ শাহজাহান চৌধুরী শিপন, মাওলানা জুনাইদ বিন জালাল, সাবেক চেয়ারম্যান শফিউল আলম নূরী, মাহবুবুল আলম আজাদ, শিল্পপতি জামাল উদ্দিন সিকদার, হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান চৌধুরী, ১১নং সুয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব শহিদ, ভূজপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ডা. আবুল কালাম রুবেল, নারায়ণহাট ইউনিয়ন বিএনপির নেতা জহির উদ্দিন বাবর, খোরশেদুল আলম আজাদ, এসএম নজরুল ইসলাম, মাওলানা শামসুল আলম, মামুন বশর ভূইয়া,গণমাধ্যম কর্মী ও দুবাই প্রবাসী এম এম আবু বকর হারুন, এমদাদ হাসান, শেখ ইব্রাহিম মেম্বার, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম, মুসলিম মেম্বার, এম. নিজাম উদ্দিন, মুনসুর চৌধুরী, এবং মুহিব্বুল্লাহ আমিনী, তারেকুল ইসলাম।,মোহাম্মদ আমানুল্লাহ , দুবাই প্রবাসী মোহাম্মদ ইদ্রিস, জয়নালসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।