চন্দনাইশ প্রতিনিধি
১৬ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে চন্দনাইশ উপজেলার মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও এসএসসি ২৬ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী। বিদ্যালয়ের শিক্ষক মিনহাজুল আবেদীন ও তাসনিয়া মাহবুবের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ ও ব্যাংকার নুরুল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আবদুল মন্নান মেম্বার, ফজলুল করিম আইয়ুব, সমাজসেবক আবুল ফজল, সরু মিয়া, মোজাম্মেল হক তালুকদার চৌধুরী আমীর মো: সাইফুদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক যথাক্রমে রিমন শীল, আজাদ হোসেন জিফাত, সমাজসেবক নুরুল আমজাদ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, আবুল ফরমান, সোহেল আরমান, সুমন প্রমুখ।