বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ, সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার ২৮ মার্চ সিলেট জিন্দাবাজার ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারের সুপ্রীম "ল" চেম্বারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানীর অবদান তুলে ধরা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ডক্টর এম. এ. মোশতাক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য-সচিব মোহাম্মদ আসাদুল হক আসাদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য সাব্বির আহমেদ।
অনুষ্ঠানে বক্তৃতা দেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সৈয়দ আশরাফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ সীতাব আলী, তাজপুর কলেজের অধ্যক্ষ প্রানকান্ত দাস, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, রাজনৈতিক ব্যক্তিত্ব গুলজার আহমেদ, সমাজসেবক আনোয়ার চৌধুরী, যুগ্ন আহ্বায়ক তাহমিনা আহাদ রুজি, সংগঠনের সদস্যরা এবং স্থানীয় সাংবাদিকগণ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানীর অবদান স্মরণ করেন এবং উল্লেখ করেন, তার সুশৃঙ্খল নেতৃত্ব ও জনকৌশল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিল। তাঁরা বলেন, বঙ্গবন্ধীর মতো খাঁটি দেশপ্রেমিক ও গণতন্ত্রের আদর্শবাদী মানুষ হিসেবে ওসমানীর অবদান জাতি কখনও ভুলতে পারবে না। বক্তারা জন্ম ও মৃত্যু বার্ষিকীতে সরকারি ছুটি ঘোষণা করার জন্যও জোর দাবি জানান। অনুষ্ঠানে সংগঠনের যুগ্ন আহ্বায়ক তাহমিনা আহাদ রুজি এবং মোঃ সীতাব আলী দেশাত্মবোধক গান পরিবেশন করেন, যা উপস্থিত অতিথিদের মধ্যে দেশপ্রেমের আবেগ ছড়িয়ে দেয়।