রাউজান উপজেলার ঐতিহ্যবাহী মহামুনি পাহাড়তলী গ্রামে সামাজিক সংগঠন মহামুনি তরুণ সংঘের ২০২৬-২৭ কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সংঘের রেবতী রমন মিলনায়তনে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন ২০২৫-২৬ কার্যকরী পরিষদের সভাপতি বাবু পলাশ বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্ক মুৎসুদ্দি জুয়েল। এতে স্বাগত বক্তব্য রাখেন সন্ধান মিত্র তালুকদার। মনোনয়ন কমিটির আহ্বায়ক শ্রাবণ বড়ুয়াসহ সংঘের প্রাক্তন সভাপতি বোধিসত্ত্ব বড়ুয়া, সিনিয়র সদস্য রূপম মুৎসুদ্দি টিটু, সুবর্ণ প্রসাদ বড়ুয়া, প্রাক্তন সাধারণ সম্পাদক সুমঙ্গল বড়ুয়া ও রিপন বড়ুয়া এবং প্রাক্তন সভাপতি অশোক বড়ুয়া শুভেচ্ছা বক্তব্য রাখেন। বিদায়ী সাধারণ সম্পাদক শাওন প্রসাদ বড়ুয়া চমক বিদায়ী বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে গ্রামের মৃত ব্যক্তিদের অন্তিমযাত্রায় ব্যবহারের জন্য বিগত চার দশক ধরে নীরবে ও নিরলসভাবে পেটিকা (আলং) তৈরিতে অসামান্য অবদান রাখায় সংঘের প্রবীণ সদস্য ও মহামুনি সেবক সংঘের অন্যতম সদস্য বাবু উত্তম মুৎসুদ্দি ঝুন্টুকে ‘শ্মশানরথ বিশ্বকর্মা’ সম্মাননায় ভূষিত করা হয়। পরে নব মনোনীত কার্যকরী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান সুহৃদ ও প্রাক্তন সভাপতি শেখর বড়ুয়া। শপথ গ্রহণ শেষে বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নব মনোনীত সভাপতি বাবু শ্রীজিৎ বড়ুয়া হিল্লোল। এ পর্ব সঞ্চালনা করেন শাওন প্রসাদ বড়ুয়া চমক ও শ্রাবণ বড়ুয়া। বক্তব্য রাখেন বিশেষ সুহৃদ, ৯নং পাহাড়তলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংঘের উপদেষ্টামণ্ডলীর সদস্য শ্রীমতি অর্পিতা মুৎসুদ্দি, মহামুনি মন্দির উন্নয়ন ও সংরক্ষণ কমিটির মহাসচিব ও সংঘের প্রাক্তন সভাপতি সুজন প্রসাদ বড়ুয়া এবং বিশেষ সুহৃদ, প্রধান সুহৃদ ও প্রাক্তন সভাপতি শেখর বড়ুয়া। নব মনোনীত সাধারণ সম্পাদক অর্ক মুৎসুদ্দি জুয়েল তাঁর অনুভূতি ব্যক্ত করেন। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন সংঘের সদস্যা নীহারিকা মুৎসুদ্দি। নৃত্য পরিবেশন করেন নিপা বড়ুয়া, অর্পিতা বড়ুয়া মিম, জয়িতা বড়ুয়া ঐশি ও জৈহিতা তালুকদার। অনুষ্ঠান সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা প্রদানকারী সকল ব্যক্তি, সদস্য, শুভানুধ্যায়ী ও শুভেচ্ছা প্রদানকারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন নব মনোনীত সভাপতি বাবু শ্রীজিৎ বড়ুয়া হিল্লোল।