প্রেস বিজ্ঞপ্তি ::
চট্টগ্রাম নগরীর চকবাজার বড় মিয়া মসজিদ কেবি আমান আলী রোডস্থ মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির সেকেন্ড টার্মিনাল পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. সকাল ১১টায় একাডেমির হল রুমে বর্ণাঢ্য আয়োজনে একাডেমির পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে ও পরিচালক মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী চিন্তক ও গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমির পরিচালক হাফেজ মাওলানা রাসেল ভূঁইয়া, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, মাস্টার ইলিয়াস সিকদার, হাফেজ মাওলানা মুহাম্মদ মুরাদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী চিন্তক ও গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদের দ্বীনি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে। এছাড়াও শিক্ষা, সভ্যতা, বিজ্ঞান ও প্রযুক্তিতে পারদর্শী হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, একাডেমির উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি তা করে যাব। এসময় তিনি শিক্ষার উন্নয়নের জন্য সবার সহযোগিতা কামনা করেন। পরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।