প্রেস বিজ্ঞপ্তি :
চট্টগ্রাম নগরীর চকবাজার বড় মিয়া মসজিদ কেবি আমান আলী রোডস্থ মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির খতমে কুরআন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২১ নভেম্বর ২০২৬ খ্রি. একাডেমির হল রুমে বর্ণাঢ্য আয়োজনে একাডেমির পরিচালক অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমীর সভাপতিত্বে ও পরিচালক ইলিয়াস সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারিয়ান অধ্যক্ষ ডা. মুহাম্মদ আনোয়ার হোসাইন মানিক। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী চিন্তক ও বড় মিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুল মোত্তালিব আল হোসাইনী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন একাডেমির পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ফজলুল হক, মাওলানা রাসেল ভূঁইয়া,মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, মাস্টার ইলিয়াস সিকদার, মাওলানা মুহাম্মদ আসহাব উদ্দিন,হাফেজ মাওলানা মুহাম্মদ মুরাদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে অতিথি ইসলামী চিন্তক ও গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদের হিফজের পাশাপাশি দ্বীনি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে। এছাড়াও শিক্ষা, সভ্যতা, বিজ্ঞান ও প্রযুক্তিতে পারদর্শী হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, একাডেমির উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি তা করে যাব। এসময় তিনি শিক্ষার উন্নয়নের জন্য সবার সহযোগিতা কামনা করেন। পরে শিক্ষার্থীদের মাঝে কুরআনের সবক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়।