পটিয়া প্রতিনিধি।
রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা পূর্ব পরিষদ ও পৌরসভা শাখার উপদেষ্টামণ্ডলী গঠন করা হয়েছে।
সংগঠনটি একটি অরাজনৈতিক ও তরিকতভিত্তিক সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।
রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা পীরে তরিকত আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ.)
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক নির্বাচিত হয়েছেন হাজী মুহাম্মদ আবুল বশর (সিআইপি) এবং প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন আলহাজ্ব জহির আহমদ সওদাগর।
উপদেষ্টা-মণ্ডলীতে রয়েছেন অ্যাডভোকেট আব্দুর রশীদ দৌলতি (চেয়ারম্যান), কাজী মাওলানা আবু ছালেহ আঙুর, শাহজাদা মাওলানা কুতুবউদ্দীন শাহনূরী, আমির হোসাইন, নুরুল আলম সওদাগর, শফিকুল আলম বশর, মাওলানা জামাল উদ্দীন রাব্বানী, সাংবাদিক আলমগীর আলম, আয়ুব সওদাগর ও লোকমান উদ্দীন।
৩০ আগষ্ট রবিবার পটিয়া স্বপ্নীল পরিবার কার্যালয়ে সংগঠনের জরুরী সভায় এ কমিটি গঠন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল জানান, তরিকতের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার পাশাপাশি মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে এ সংগঠন দেশ ও সমাজের কল্যানে অবদান রাখবেন।
নব গঠিত উপদেষ্টা পৃষ্ঠপোষক নির্বাচিতদের বিভিন্ন সামাজিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।