নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের নিয়মিত সভা ১২ অক্টোবর (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের সাভোরিয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্লাবের চলমান কার্যক্রম পর্যালোচনা, সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি, মানবসেবামূলক উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ক্লাবের সভাপতি রোটারিয়ান মো. সাইফুদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি (আইপিপি) রোটারিয়ান মোহাম্মদ এরশাদুল মুস্তফা পিএইচএফ, সভাপতি-নির্বাচিত রোটারিয়ান মোহাম্মদ হাসান, সহসভাপতি রোটারিয়ান আহমেদ জামাল নাসের এবং ক্লাব সেক্রেটারি রোটারিয়ান ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া মো. রিয়াদসহ অন্যান্য সদস্য।
সভায় আরও উপস্থিত ছিলেন ক্লাব সার্ভিস ও ক্লাব প্রশাসনবিষয়ক পরিচালক রোটারিয়ান সিপি মোহাম্মদ রিজওয়ান শাহিদী এমপিএইচএফ, কমিউনিটি সার্ভিসবিষয়ক পরিচালক রোটারিয়ান পিপি সৈয়দ আজিজ মো. নাজিম উদ্দিন পিএইচএফ, রোটারিয়ান সৈয়দ মিয়া হাসান এবং রোটারিয়ান মোহাম্মদ আরিফ খান। অতিথি রোটারিয়ান হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান সিপি মোহাম্মদ নজরুল ইসলাম নান্টু।
সভায় বক্তারা বলেন, রোটারির মূল লক্ষ্য মানবসেবা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন সৃষ্টি করা। পারস্পরিক সহযোগিতা, সুপরিকল্পিত উদ্যোগ ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব। এ সময় ভবিষ্যতে সেবামূলক প্রকল্প বাস্তবায়ন এবং ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।