1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালুরঘাট বেতার কেন্দ্রে স্মৃতি জাদুঘর নির্মাণের উদ্যোগ চট্টগ্রাম বন্দরে রাশিয়ান নৌবাহিনীর দুই জাহাজের শুভেচ্ছা সফর যে জাতি ইতিহাস ভুলে যায়, তার অস্তিত্ব টিকে থাকেনা: সংস্কৃতি প্রতিমন্ত্রী সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় লেডি বাইকারের মৃত্যু সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন? মানিকগঞ্জে ক্ষোভ সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক সভা সম্পন্ন অনাথ শিশুদের পাশে ঈদ: চট্টগ্রাম ডিসির ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: সমস্যার কারণ ও উত্তরণের পথ চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ

“লাইলাতুল বরাত” -মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

  • সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৯৯ পঠিত

“লাইলাতুল বরাত”

মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

যাহা আছে ভাগ্যে লৌহ মাহ্ফুজে লেখা
কর্তৃত্ব আল্লা’র তাহা যায় না তো দেখা।

ভাগ্য পরিবর্তন হয় ইবাদতে বান্দার
দোষারোপ করতে নেই জানিও খোদার।

দুনিয়ায় বছরে একবার বাজেট পেশ হয়
আপন ভাগ্যের হিসাব বরাতে নির্ধারণ তয়।

একটি নেক আমলে পাবে দশটি সওয়াব
একটি পাপ কাজে পাবে সমপরিমান তাপ।

আল্লাহ্ পাক ফরমান: বান্দা কর আবেদন
আছো যত বিপদগ্রস্থ রিযিক প্রার্থনাকারী-গণ।

‘বরাতে’ বিশ্বাস যদি কোন বান্দার হয়
নবী (সা:)-এঁর সুন্নত আদায় হবে নিশ্চয়।

ডান হাতে আমলনামা লিখেন ‘কিরামান’
বাম হাতে লিখেন তাহা ফিরিশ্তা ‘কাতিবীন’।

নফল নামাজ এ রাতে পড়লে বান্দায়
ভাগ্যে সুফল আসবে বিশ্বাসে খোদায়।

জিকির করি বেশি বেশি লাইলাতুল বরাতে
তাহাজ্জুত নামাজ পড়ি আল্লা’র অনুগ্রহ পাব তাতে।

রাতে নফল বন্দেগী করি দিনে রাখি রোজা
সংযম সাধনা করতে তা নাহি ভাবী বোঝা।

একরাতে পাওয়ার আশায় ইবাদত না করি
আল্লা’র হুকুম পালন করি সারাজীবন ভরি

অঙ্গীকার করি সবে লাইলাতুল বরাতে
ফরজ কার্য করি সবে বাঁচি যব ধরাতে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট