আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের অন্যতম অঙ্গসংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর নিয়মিত সভা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের প্রাক্তন জেলা গভর্নর লায়ন এস. এম শামসুদ্দিন এমজেএফ। ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. নুরুল আকবর কাজল এর সভাপতিত্বে সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়া'র সঞ্চলনায় বক্তব্য রাখেন লায়ন একেএম শওকত হাসান খান, লায়ন ইফতেখার হোসাইন খান চৌধুরী এমজেএফ, লায়ন রোকেয়া হক, লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধূরী, লায়ন একরামুল হক ভুইঁয়া, লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, লায়ন মো. হাবিবুর রহমান, লায়ন শোভিত বিকাশ বড়ুয়া এফসিএমএ, লায়ন মোহাম্মদ জাহেদ হোসেন, লায়ন মোহাম্মদ সোয়েব, লায়ন আনোয়ারা বেগম, লায়ন কুনাল কান্তি বড়ুয়া, লায়ন মিঠুন বড়ুয়া লিও হোসেন মো. ইমরান নিকসন, লিও ইখলাস উদ্দিন আকিল, লিও তাওহিদ হাসান রিহাব, লিও আব্দুল্লাহ জাহের নাজিব প্রমূখ।
প্রধান অতিথি লায়ন এস. এম. শামসুদ্দিন তাঁর বক্তব্যে বলেন, লায়নিজম মানবতার সেবায় একটি অনন্য আদর্শ, যা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল-এর সেবামূলক কার্যক্রমে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি তিনি সদস্যদের ঐক্য, শৃঙ্খলা ও নিয়মিত কার্যক্রমের মাধ্যমে ক্লাবকে আরও গতিশীল করার আহ্বান জানান এবং ভবিষ্যতে মানবতার সেবায় ক্লাবের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।