1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পাহাড়ে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কার্যকর উদ্যোগ জরুরি – সৈয়দ মিয়া হাসান শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয় : আবদুল মামুন ফারুকী কর্নফুলীতে ‘ভাসমান গুদামে’ দুদকের অভিযান সীতাকুণ্ডে সূর্য সন্তানদের সাথে দৈনিক সাঙ্গু’ ২৫ বছর উদযাপন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাঘাইছড়িতে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের ব্যাপক গণসংযোগ পবিত্রতা আত্মশুদ্ধি ক্ষমা শান্তি প্রার্থনায় পালিত শবে বরাত: হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদ অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পুরোপুরি অচল চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম নগরীর ধর্ষণকারী জুয়েল দাশকে খুঁজছেন পুলিশ বোয়ালখালীতে শ্রীমন্তরাম মহাশ্মশানে শবস্নাগারের ছাদ ঢালাই চলমান

শনিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক ছাদের নিচেই মিলবে সব জরুরী সেবা।

  • সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৫৪ পঠিত

ইমতিয়াজ আহমেদঃ

শনিবার ৪ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের জরুরি সেবা।

বহুলকাঙ্খিত এ ইমারজেন্সি কেয়ার চালু হলে এক ছাদের নিচে মিলবে সব ধরনের জরুরি সেবা।
শনিবার বেলা ১১টায় ইমারজেন্সি কেয়ার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এর আগে ২০২০ সালের ১৩ অক্টোবর থেকে পুরাতন জরুরি বিভাগ ও ক্যাজুয়ালিটি ওয়ার্ড নিয়ে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার নামে আধুনিক জরুরি বিভাগ স্থাপনের কর্মযজ্ঞ শুরু হয়। ৩১ হাজার বর্গফুটের নতুন ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের বর্তমানে অবকাঠামো স্থাপন শেষ হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, পুরোদমে চালু হলে রোগী ভর্তি, রোগ নির্ণয়, চিকিৎসাসহ সব ধরনের সেবা মিলবে। ফলে সংকটাপন্ন রোগীদের নিয়ে ছুঁটতে হবে না ওয়ার্ডে ওয়ার্ডে।
এতে রোগীদের হয়রানি ও বিড়ম্বনা বহুলাংশে কমে যাবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী পরিচালক ও ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের প্রধান সমন্বয়ক ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, সবকিছু ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর (শনিবার) এটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
এদিন শিক্ষা উপমন্ত্রী ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহিবুল হাসান চৌধুরী নিজেই উদ্বোধন করবেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৪ ঘণ্টা রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি থাকবেন সিনিয়র কনসালটেন্ট পর্যায়ের চিকিৎসকরাও। প্রয়োজন হলে অনকলেও রোগীদের সেবা নিশ্চিত করা হবে।

প্যাথলজি, এক্স-রে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, আলট্রাসনোগ্রাফি, পালস অক্সিমিটার এবং রক্তের জরুরি পরীক্ষা-নিরীক্ষা থাকবে। সার্বক্ষণিক সেবা দিবেন
মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, পেডিয়াট্রিক্স, আইসিইউ/অ্যানেস্থেসিয়া এ ৬টি বিভাগের বিশেষজ্ঞরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট