চট্টগ্রাম নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান
দারুল ইরফান হিফজুল কুরআন মাদরাসা, দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসা ও দারুল ইরফান মহিলা হিফজ মাদরাসার পুরস্কার বিতরণ ও শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ মুহি উদ্দিন মাহবুব এর সভাপতিত্বে ও মাওলানা আ ন ম শোয়াইব এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ও দারুল ইরফান ট্রাস্ট চট্টগ্রামের সেক্রেটারি ড. মুহাম্মদ এনামুল হক। প্রধান বক্তার বক্তব্য রাখেন দারুল উলুম আলীয়া মাদরাসার শায়খুল হাদীস হাফেজ মাওলানা আহমদুর রহমান নদভী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী চিন্তক ও গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী, মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ। অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন দক্ষ শিক্ষকই একটি আদর্শ প্রজন্ম গড়ে তুলতে পারেন। তাই শিক্ষক প্রশিক্ষণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; বরং এটি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা বিশ্বাস করি, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের শিক্ষকদের পাঠদানকে আরও কার্যকর, যুগোপযোগী ও শিক্ষার্থী-কেন্দ্রিক করে তুলবে-ইনশাআল্লাহ।
দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসা একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান, এ প্রতিষ্ঠানএকজন আদর্শ, নৈতিক ও দ্বীনদার মানুষ গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।