ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আজ ৪ মার্চ ২৬ইং মিরসরাইয়ের শানে মদিনা দারুল আকরাম ইবতেদায়ি মাদ্রাসায় শিক্ষা উপকরণ ও পোশাক বিতরণের পাশাপাশি অত্র এলাকার অসচ্ছল পরিবারের মাঝে ইফতার এবং সেহরি সামগ্রী বিতরণ করেছে আদর্শ ছাত্র ও যুব সমাজ।
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার পূর্ব ইছাখালী এলাকায় অসচ্ছল পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ এবং শানে মদিনা দারুল আকরাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও নতুন জামা-কাপড় বিতরণ করা হয়েছে।
সামাজিক ও মানবিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
জানা যায়, সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে এবং তাদের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ জামা-কাপড় তুলে দেওয়ার পাশাপাশি অত্র এলাকার অসচ্ছল পরিবার গুলোর মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হলে শিশু শিক্ষার্থী ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জনাব শওকত আকবর সোহাগ, ছাত্রনেতা মোহাম্মদ মিজান, কৃষকদলের মোঃ মামুন হোসেন শিবলু, আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আদর্শ ছাত্র ও যুব সমাজের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু, সদস্য মোঃ সাহাদাত, নিসার উদ্দিন মোঃ আরাফাত সহ নেতৃবৃন্দ।
অতিথি বক্তব্যে শওকত আকবর সোহাগ বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলো এগিয়ে এলে দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়া অনেকাংশে কমানো সম্ভব। আদর্শ ছাত্র ও যুব সমাজ ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং তাদের শিক্ষাজীবনকে আরও গতিশীল করে তোলে।
উল্লেখ্য, আদর্শ ছাত্র ও যুব সমাজ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, শিক্ষা ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি মোক্তার হোসাইন সাইমন ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।