1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় লেডি বাইকারের মৃত্যু সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন? মানিকগঞ্জে ক্ষোভ সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক সভা সম্পন্ন অনাথ শিশুদের পাশে ঈদ: চট্টগ্রাম ডিসির ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: সমস্যার কারণ ও উত্তরণের পথ চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে ২২ জ্বালানিবাহী জাহাজ ঈদুল ফিতরকে ঘিরে সম্প্রীতির বার্তা: ৩৯ নং ওয়ার্ডে সৌজন্য সাক্ষাৎ রক্তঝরা পথ পেরিয়ে: বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অবিনাশী যাত্রা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব মুনিরুজ্জামান ভূঁইঞা’র জামেয়া মহিলা কামিল মাদ্রাসা পরিদর্শন

  • সময় শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৭০২ পঠিত

আজ ১৮ অক্টোবর ২০২৫ইং, শনিবার, সকাল ১২ টায় কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের শিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় যুগ্মসচিব ” জনাব মুহাম্মদ মুনিরুজ্জামান ভূঁইঞা” চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসা পরিদর্শন করেছেন। যুগ্মসচিব মহোদয় আগমন করলে তাঁকে মাদ্রাসার অধ্যক্ষ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

এ সময় তিনি পাঠদানে শিক্ষকদের যোগ্যতা- দক্ষতা অর্জনের উদ্দেশ্যে অনুষ্ঠিত “ইন হাউজ ট্রেনিং” এ যোগদান করেন।

ইন হাউজ ট্রেনিং শেষে তিনি শিক্ষকদের দক্ষতা, পাঠদান পদ্ধতি যাচাই করেন। তখন বিষয় শিক্ষকদের সন্তোষজনক জবাবে তিনি ভূয়সী প্রশংসা করেন। এবং এই ধরনের শিক্ষকদের মান-দক্ষতা বৃদ্ধি সহায়ক ট্রেনিং নিয়মিত আয়োজনের ওর গুরুত্ব দেন।

শিক্ষার্থীদের কে আন্তরিকতা সহকারে পাঠদান করে যোগ্য ও সৎ নাগরিক করে গড়ে তোলার জন্য তিনি শিক্ষকদের প্রতি আহবান জানান।

এসময় মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন একাডেমিক কার্যক্রম, মাদরাসার ঈর্ষানীয় রেজাল্ট, আধুনিক সুবিধা সম্বলিত নতুন একাডেমিক ভবন নির্মাণ এবং সার্বিক কার্যক্রম উপস্থাপন করলে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং অত্যন্ত আনন্দিত ও খুশি হন।

এতে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ড. মোহাম্মদ সাইফুল আলম, চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক ডঃ সামশুদ্দীন শিশির স্যার এবং মহিলা কামিল মাদ্রাসার সকল শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট