মোঃ মনিরুল ইসলাম রিয়াদ স্টাফ রিপোর্টার
সম্প্রতি শ্বাসকষ্টজনিত কারণে এক শিশুর মৃত্যুর ঘটনায় নিজেদের কোনো অবহেলা বা দায় নেই বলে দাবি করেছে সাজিনাজ হসপিটাল কর্তৃপক্ষ। গত বুধবার হসপিটাল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিচালকদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়েছিল, তখন তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। তাছাড়া অন্য একটি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতকটি প্রসব হয়। শ্বাসকষ্টজনিত কারণে শিশুটিকে আনা হয়েছিল কর্তব্যরত চিকিৎসকরা তাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। মোট সাতজনের একটি মেডিকেল টিম শিশুটির চিকিৎসা নিয়োজিত ছিল। অবস্থাটা বেগতিক দেখে আমরা ঢাকায় রেফার করি।
কিন্তু দুর্ভাগ্যবশত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। এটা আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। শিশুটির চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি বা অবহেলা ছিল না উল্লেখ করে তারা একে একটি দুর্ঘটনা বলে দাবি করেন।
তারা বলেন, "আমরা রোগীর স্বজনদের আবেগকে শ্রদ্ধা জানাই, তবে চিকিৎসার ক্ষেত্রে আমাদের চিকিৎসকদের পক্ষ থেকে কোনো ত্রুটি ছিল না। এই দুঃখজনক মৃত্যুতে হাসপাতালের কোনো দায় নেই।
এসময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম ডায়াগনস্টিক ও ক্লিনিক্যাল ল্যাব অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি
ডা. এ কে এম ফজলুল হক, সাজিনাস হসপিটালের স্বত্বাধিকারী শহিদুল ইসলামসহ অন্যান্যরা। এর আগে সংগঠনটির বিনিময় সভাও অনুষ্ঠিত হয়।