আরমান চৌধুরী
আরব আমিরাত প্রতিনিধি
গাউছিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসূল (সা:) রাহনুমায়ে শরীয়ত ও তরিকত আলহাজ্ব আল্লামা ছৈয়দ মুহাম্মদ সাবির শাহ মা:জি: আ:। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাজাদা আল্লামা আলহাজ্ব সৈয়্যদ হামিদ শাহ (মাঃ জি:আঃ) এবং শাহাজাদা আল্লামা আলহাজ্ব মেহমুদ শাহ (মা:জি: আ:)।
শুক্রবার ( ৩০ জানুয়ারি ২০২৬) আজমানের একটি বাগান বাড়িতে গাউছিয়া কমিটি বাংলাদেশ আমিরাত কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিলে গাউছিয়া কমিটি বাংলাদেশ আমিরাতের কেন্দ্রীয় পরিষদ, কেবিনেট মেম্বার, বিভিন্ন প্রাদেশিক, আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দসহ এসকল কমিটির সাথে সংযুক্ত সিআইপিদের (এ বারে বাংলাদেশ সরকার কতৃক নির্বাচিত সিআইপি) সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে গাউছিয়া কমিটি বাংলাদেশ রাজধানী আবুধাবি শাখার উপদেষ্টা বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ ওসমান আলী সিআইপি হুজুর কেবলা আল্লামা সাবির শাহ (মা: জি: আ:) হাত হতে ক্রেস্ট গ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্য সিআইপিরাও হুজুরের হাত হতে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। অনুষ্ঠানে আবুধাবি গাউছিয়া কমিটির আরেক উপদেষ্টা আবুধাবি বিএনপির সিনিয়র সহসভাপতি ও রিয়েল এস্টেট ব্যবসায়ী আলহাজ্ব আবুল বশর সিআইপির জন্য সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।