বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালী ফুটবল একাডেমির কার্যনির্বাহী কমিটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব হাজী আবু আকতারকে সভাপতি এবং জাতীয় ফুটবল খেলোয়াড় তৌহিদুল আলমকে সাধারণ সম্পাদক করে
৭১ সদস্যবিশিষ্ট নব কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পৌর সদরের একটি রেস্তোরাঁয় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলার ক্রীড়া সংস্থা সদস্য সচিব হাজি আবু আকতার। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম।
সর্ব সম্মতিক্রমে একাডেমি উপদেষ্টা ও সাংবাদিক মো. সিরাজুল ইসলাম নব কমিটির নাম ঘোষণা করেন।
সম্মেলনে বক্তব্য রাখেন,হাজী আবু আকতার,সাংবাদিক মুজাহিদুল ইসলাম,সাংবাদিক সিরাজুল ইসলাম,হেলাল উদ্দিন টিপু, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম চৌধুরী।
২০১৯ সালে প্রতিষ্ঠিত বোয়ালখালী ফুটবল একাডেমি উপজেলা সদর, বোয়ালখালী, চট্টগ্রাম থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। একাডেমিটির মূল স্লোগান—‘ক্রীড়াই ঐক্য’।
নতুন কমিটির মাধ্যমে একাডেমির সাংগঠনিক কার্যক্রম, খেলোয়াড়দের উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসারে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের।