
সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের উদ্যোগে হাস পার্টি, বন্ধুদের আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান পুরাতন পল্টন লাবণ্য মিডিয়া হাউজে উদযাপন কমিটির আহবায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শহীদুল ইসলামের সভাপতিত্বে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও সদস্য সচিব হেদায়েত উল্লাহ তুর্কী সঞ্চালনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী,বিশিষ্ট নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী। সম্মানিত অতিথি ছিলেন
CLUB 94 BD এর ক্রিয়েটার এডমিন ও সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের ক্রিয়েটার এডমিন তসলিম উদ্দীন রানা,
বিশ্ববন্ধু ৯৪ পরিবারের ক্রিয়েটার এডমিন এস এম তোফাজ্জল হোসেন,Genaration 94 এর ক্রিয়েটার এডমিন মাহামুদ বিন সামাদ, Evergreen 94 এর ক্রিয়েটার এডমিন মঈনুদ্দিন আহমেদ রাসেল,বিশিষ্ট ব্যবসায়ী
আব্দুস সালাম পলাশ,ব্যবসায়ী এমদাদ হোসেন,স্বদেশ প্রবাসী ৯৪ এর ক্রিয়েটার এডমিন শাকিল আহমেদ ভুইয়া,উঠান ৯৪ এর ক্রিয়েটার এডমিন শিমুল গুপ্ত, Dundee 94 এর ক্রিয়েটার এডমিন লিটন প্রধান,হৃদয় বন্ধন ৯৪ এর ক্রিয়েটার এডমিন ব্যবসায়ী বেলাল হোসেন,বিশ্ববন্ধু ৯৪ পরিবারের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, Generation 94 এর সাধারণ সম্পাদক তৌহিদ জামান,94’r Zone এর এডমিন গোলাম মাসুদ হাসান।
বক্তব্য রাখেন পলাশ খান, এমদাদুল হক মিলন, আমির হোসেন আমু,কাজী জামাল হোসেন,লায়ন বেলাল সরকার, হুমায়রা সিদ্দিকী,মনিরুজ্জামান টিপু,গাজী বেলাল হোসেন মিন্টু,মাসুদ আল হাসান চৌধুরী,গালিব হোসেন,বিএম নাসির, জসিম উদ্দিন রবি,আমান উল্লাহ আমান প্রমুখ।
সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের পক্ষ থেকে এভিয়েশন ক্লাব ও লিজেন্ড ক্লাব লিমিটেডের আজীবন সদস্য মনোনীত হওয়ায় আব্দুস সালাম পলাশকে সংবর্ধনা ও ফুল দিয়ে বরণ করা হয়।
প্রধান অতিথি সাবেক মন্ত্রী সাদেক সিদ্দিকী বলেন বন্ধুত্ব্বের ধারা অব্যাহত রেখে একে অপরের সুখ-দুঃখের সাথী হয়ে তোমরা এগিয়ে যাও। তোমাদের ৯৪ বন্ধুদের মিলণমেলা দেখে আমি আনন্দিত ও গর্বিত। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন বন্ধুরা অতীত স্মৃতি রোমন্থন, গল্প, কবিতা,গান,আবৃত্তি করেন যা অত্যন্ত আনন্দ দেয় এবং আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করে।
শতাধিক বন্ধুদের মাঝে বিখ্যাত হাস দিয়ে খাওয়া পরিবেশন করা হয় সাথে বরই,পেয়ারা,চা ও ড্রিংক
দিয়ে আপ্যায়ন করা হয়।
Leave a Reply