নিজস্ব প্রতিবেদকঃ
পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ১ নং ওয়ার্ডে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় সাবেক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্মকর্তা মরহুম আমিন শরীফ বাড়ী রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা মোঃ ইসহাক সওদাগর, যুবদল নেতা তৈয়ব খান, অত্র ওয়ার্ডের কৃতি সন্তান সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ইউসুফ তালুকদার ও রফিকুল ইসলাম প্রমুখ। অত্র গ্রামীণ সড়কের উন্নয়নের জন্য এলাকার জনসাধারণ আলহাজ্ব মোহাম্মদ এনামুল হক এমপি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য মরহুম আমিন শরীফ সরকারি চাকরি হতে অবসরের পর নিজে গাড়ি (ট্রাক) কিনে একজন কোম্পানী হিসেবে পরিচিত হন।