সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা আবুল হোসেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানন। এ সময় তিনি সংগঠনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। আবুল হোসেন মূলত একজন সফল ব্রিটিশ-বাংলাদেশি উদ্যোক্তা এবং ব্যবসায়ী। তিনি ইংল্যান্ডের ওয়েলস ভিত্তিক জনপ্রিয় রেস্টুরেন্ট 'আবুল’স স্পাইস' (Abul's Spice)-এর স্বত্বাধিকারী।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগের যুগ্ম সম্পাদক সাংবাদিক আবছার উদ্দিন অলি,
প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রোজী চৌধুরী, শাহারিয়ার মনির জিসান প্রমুখ।