মোহাম্মদ আবদুল আলী- চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
আগামী ১০ অক্টোবর ২০২৬, শনিবার বিকেল ৪টায় সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
এ উপলক্ষে ৫ অক্টোবর চট্টগ্রামের সিআরবি তাফসিয়া গার্ডেনে সিডিএ কর্ণফুলী আবাসিক সোসাইটি জামে মসজিদ ও প্লট মালিক সমিতির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিডিএ আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতির সভাপতি ও মসজিদ কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মোজাম্মেল হক।
সভায় জানানো হয়, ১০ অক্টোবরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সিডিএ বোর্ডের সদস্যবৃন্দ, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা, রিহ্যাবের সহ-সভাপতি মোরশেদ আলম, মসজিদের ডিজাইনার আর্কিটেক্ট মিজানুর রহমান, কর্ণফুলী থানার ওসি ও সিডিএর প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন গোলাম ওয়ারেস, সাইফুল হুদা চৌধুরী, অ্যাডভোকেট মো. সেলিম উদ্দিন, আব্দুল আলীম আব্দুল্লাহ, এজাবত উল্লাহ, আবদুল মালেক, মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ শাহ-ই আলম, মো. নজরুল হোসেন, প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন, সাইফুজ্জামান চৌধুরী রাফি, আবুল কালাম শিকদার, ইঞ্জি. গিয়াস উদ্দিন, মোহাম্মদ ফয়সাল আলম, মৃনাল কান্তি নাথ, মোহাম্মদ আবদুস ছবুর, মো. আবদুল আলী, ইঞ্জি. মোহাম্মদ ওসমান, হেলালুর রহিম মান্না, মো. রফিকুল আলম, মোহা. ইব্রাহিম ও মো. মাসুদ রানা ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় অনুষ্ঠান সফল করতে সমিতির বকেয়া ফি পরিশোধ এবং মসজিদের অনুদান প্রদানের মাধ্যমে আবাসিক প্রকল্প বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান বাস্তবায়নে আব্দুল আলীম আব্দুল্লাহ, টেক্সটাইল ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, এজাবত উল্লাহ ও সাইফুজ্জামান রাফীর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এছাড়া সভায় প্রকৌশলী মো. ওসমানকে মসজিদ কমিটির সম্পাদক নির্বাচিত করা হয়।
সভা শেষে সমিতির সার্বিক সাফল্য কামনা করে মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মোজাম্মেল হক।