সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে শোক দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন মধ্য দিয়ে শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান রাজনৈতিক, সামাজিক সংগঠন। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবাগত সংসদ সদস্য আসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি আবদুল আল মামুন, মুক্তি যোদ্ধা কমান্ডার আবুল মুনসুর, মহরম আলি, বিএনপি নেতা জহুরুল আলম জহুর, মো মোরসালিন,মোস্তাফিজুর রহমান হিরু, পৌর সভা সদস্য সচিব সালেহ আহাম্মদ সলু, মোজাহেরুল ইসলাম আশরাফ, যুবদল নেতা ফজলুল করিম, পৌর সভা ছাত্র দল নেতা ইসমাইল, বাবলুসহ ইউনিয়ন ও ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীরা। এছাড়া সূর্য উঠার আগে প্রভাতফেরী তে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।