1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
যে জাতি ইতিহাস ভুলে যায়, তার অস্তিত্ব টিকে থাকেনা: সংস্কৃতি প্রতিমন্ত্রী সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় লেডি বাইকারের মৃত্যু সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন? মানিকগঞ্জে ক্ষোভ সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক সভা সম্পন্ন অনাথ শিশুদের পাশে ঈদ: চট্টগ্রাম ডিসির ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: সমস্যার কারণ ও উত্তরণের পথ চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে ২২ জ্বালানিবাহী জাহাজ ঈদুল ফিতরকে ঘিরে সম্প্রীতির বার্তা: ৩৯ নং ওয়ার্ডে সৌজন্য সাক্ষাৎ

সীতাকুণ্ডে ৯ম শ্রেণির ছাত্রী ধর্ষণ, মোয়াজ্জিন আটক

  • সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০৩ পঠিত

মোঃ আলাউদ্দীন, সীতাকুন্ড, চট্টগ্রামঃ

সীতাকুণ্ডে ৯ম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে মসজিদের মোয়াজ্জিনের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা গতকাল শুক্রবার বিকালে বাদি হয়ে ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে রাতে ধর্ষক মোয়াজ্জেম তৌহিদুল আলম হৃদয়কে (১৯) গ্রেপ্তার করেন। সে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আর.আর জুট মিল জামে মসজিদের মোয়াজ্জিন এবং সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার মো.আলমগীরের পুত্র।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের আর.আর জুট মিলস জামে মসজিদের মোয়াজ্জিন তৌহিদুল আলম হৃদয় একই কলোনীর ভেতরের বাসিন্দা মো. দুলাল শরীফের বাড়িতে তার শিশু পুত্রকে কায়দা শিক্ষা পড়াতেন। সেই সূত্রে পরিচিত হৃদয় গত ২১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টার দিকে দুলালের ১৫বছর বয়সী মেয়েকে ডেকে তার কক্ষে নিয়ে যায়। সেখানে কথাবার্তার এক পর্যায়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে তাকে একথা কাউকে না বলার হুঁশিয়ারি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এদিকে বাড়ি ফেরার পর মেয়েটি এ ঘটনা তার মাকে জানায়। বিষয়টি স্থানীয় পর্যায়ে জানানোর পর কোন সুরাহা না পেয়ে শুক্রবার বিকালে ধর্ষিতার বাবা দুলাল শরীফ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তৌহিদুল আলম হৃদয়কে গ্রেপ্তার করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট