বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
মাইজভান্ডারি ত্বরিকার প্রবর্তক হজরত গাউসুল আজম শাহসূফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি (ক.)-এর দ্বিশত বেলাদত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপ দরবার শরীফে মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ‘জিয়ারতে খোলাফায়ে গাউসুল আজম মাইজভান্ডারি (ক.) কাফেলা’ চরণদ্বীপ দরবার শরীফে পৌঁছালে এ মাহফিলের আয়োজন করা হয়।
গাউসুল আজম মাইজভান্ডারি (ক.)-এর প্রথম ও প্রধান খলিফা হজরত মাওলানা শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপি (ক.)-এর মাজার শরীফ জিয়ারত উপলক্ষে কাফেলাটি সেখানে যায়।
চরণদ্বীপ দরবার শরীফের আওলাদদের যৌথ উদ্যোগে দরবারের শাহী ময়দানে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন আলহাজ শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজ্জাদানশীন-এ দরবারে গাউসুল আজম মাইজভান্ডারি শাহজাদা সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারি (ম.) ও শাহজাদা সৈয়দ হোসাইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারি (ম.)।
এ ছাড়া চরণদ্বীপ দরবার শরীফের শাহজাদা শেখ আবু মুহাম্মদ দিদারুল হক ফারুকী, শাহজাদা মাওলানা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, শাহজাদা শেখ মুহাম্মদ ফারুক মিয়া ও শাহজাদা মুহাম্মদ নুরুল হুদা ফারুকী উপস্থিত ছিলেন।
শাহজাদা মুহাম্মদ সানাউল্লাহ ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে নুরুল আতাহার বিল্লাহ কানুন সুলতানপুরী, মোহাম্মদ হোসাইন ফরহাদাবাদী, মঈনুল কুদ্দুস আকবরী, শাহজাদা মুহাম্মদ মনসুর উল্লাহ সুলতানপুরী ও চিকিৎসক মেজবাহ উদ্দিন শওকতসহ বিভিন্ন দরবারের আওলাদ, প্রতিনিধি ও আশেকানরা অংশ নেন।
এ ছাড়া বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদাচ্ছেরসহ বিভিন্ন শিক্ষাবিদ, সাংবাদিক ও সমাজসেবক মাহফিলে যোগ দেন।
শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।